দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপে নজিরবিহীন তাপপ্রবাহে ফ্রান্সে গত জুনের শেষ সপ্তাহে ২ হাজারের বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। একই সময়ে মহাদেশের বিভিন্ন দেশেও তাপজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২৪ জুন ফ্রান্সে ইতিহাসের অন্যতম উষ্ণতম দিন রেকর্ড করা হয়, যখন দেশব্যাপী গড় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং প্যারিসে প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে। সে সময় দেশের অর্ধেক অংশে রেড হিট অ্যালার্ট জারি ছিল।
ইউরোপের অন্যান্য দেশেও একই পরিস্থিতি দেখা গেছে। বেলজিয়ামে ১ হাজার ২২২ জন অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। নেদারল্যান্ডসে গত সপ্তাহে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ দ্রুততম উষ্ণ হওয়া মহাদেশে পরিণত হয়েছে এবং বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ গতিতে এটি উষ্ণ হচ্ছে। এর ফলে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ, বনভূমিতে অগ্নিকাণ্ড এবং পানি সংকট আরও তীব্র হচ্ছে।
ফ্রান্সে চলতি গ্রীষ্মে প্রায় ৭ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রায় ৮ হাজার ৭০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একাধিক অঞ্চলে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে দক্ষিণ ইউরোপে আবারও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: বিবিসি
/অ